দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মধ্যে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিতের পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে বিমানের ফ্লাইট আগের সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ৩০ নভেম্বরের পর রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করেনি সংস্থাটি।
যে আই